হাসপাতালের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৪, ২২:০৪আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২২:০৪

চট্টগ্রামের বন্দর থানাধীন আগ্রাবাদে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ  হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কী বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্টরা।

এর মধ্যে গুরুতর আহত চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) ও নয়ন (৩১)। অপরজনকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক আহতদের স্বজনদের উদ্ধৃতি দিয়ে বলেন, হাসপাতালের পাশে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হন। আহত পাঁচ জনের মধ্যে চার জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি দেন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পানির রিজার্ভার পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে তারা আহত হন। এরমধ্যে চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।'

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম