৬ টাকার লেবু ১২ টাকায় বিক্রি, দুই ব্যবসায়ীকে ৭০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মার্চ ২০২৪, ১৭:১৬আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৭:১৬

৬ টাকার লেবু ১২ টাকায় বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১১ মার্চ) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বেশি দামে লেবু বিক্রি করায় রিয়াজুদ্দিন বাজারের আড়তদার মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা এবং একই স্থানের মেসার্স মাগুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন অধিদফতরের সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

অধিদফতরের উপপরিচালক ফয়েজ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিন আগেও রিয়াজুদ্দিন বাজারের আড়তে প্রতি পিস লেবু বিক্রি হয় ৫ থেকে ৬ টাকায়। একই লেবু সোমবার বিক্রি করা হচ্ছিল ১২ টাকা থেকে ১৩ টাকায়। এমন খবরে রিয়াজুদ্দিন বাজারের লেবুর আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এর সত্যতা মেলে। বেশি দামে লেবু বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।’

এদিকে, চট্টগ্রামের বহদ্দারহাটসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতি জোড়া (২ পিস) লেবু বিক্রি করা হচ্ছে ২৫ টাকা থেকে ৩০ টাকায়।

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক