রোহিঙ্গা ক্যাম্পে চায়ের দোকানে আগুন

টেকনাফ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ০৬:২৪আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৬:২৪

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় এক রোহিঙ্গা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টায় টেকনাফের নয়াপাড়া মৌচনি নিবন্ধিত ক্যাম্পের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানদার আমির হাকিম (৪২) আহত হয়েছেন। তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মনু মিয়ার ছেলে।

এ বিষয়ে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, রাতে হঠাৎ ক্যাম্পে হাকিমের চায়ের দোকানে আগুন লাগে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দোকানের মালিক আমির হাকিম গুরুতর আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ প্রসঙ্গে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইফরান ইউসুফ বলেন, ক্যাম্প থেকে এক রোহিঙ্গাকে আহত অবস্থা আনা হয়েছে। তার মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে রেফার্ড করা হয়েছে।

তবে এ বিষয়ে টেকনাফের ১৬ এপিবিএনের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম