‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’

কুমিল্লা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ২২:৩৭আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২২:৩৭

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি জন্ম না হতো, তাহলে আমরা এই সোনার বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি শুধু বাঙালি জাতির জন্য নয়, বিশ্বের নিপীড়িত-নির্যাতিত গণমানুষের মুক্তির পথপ্রদর্শক।’ 

রবিবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং আনন্দ র‍্যালিতে অংশ নেন এমপি।

এমপি আজাদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর। শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, ওসি মো. নয়ন মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ