মেয়াদোত্তীর্ণ ড্রিংকস পাউডার তারিখ বদলে আবার বিক্রি

কুমিল্লা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ১৬:৫৭আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৬:৫৭

মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংকস পাউডার (ট্যাং জাতীয়) মার্কেট থেকে বাতিল বলে তুলে কারখানায় এনে সেগুলোতে আবার নতুন তারিখ দেওয়া কৌটায় ঢুকিয়ে আগের দামেই বিক্রি করছিল একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের এমন প্রতারণা ধরা পড়ে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযানে। পরে ৬০ হাজার টাকা জরিমানা করে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। সোমবার (১৮ মার্চ) এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

বিএসটিআই ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুমিল্লার শুভপুর এলাকায় মেসার্স সিয়াম ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি বাজার থেকে মেয়াদোত্তীর্ণ ট্যাং তুলে আনতো। সেগুলো আবার বড় একটি ড্রামে রেখে পাউডারগুলো মিক্স করতো। এরপর নতুন তারিখ দেওয়া একটি কৌটায় ভরে তা বাজার বিক্রির জন্য পাঠাতো। এ ছাড়াও যে মিশ্রণ করতো সেটিও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মেয়াদোত্তীর্ণ ড্রিংকস পাউডার তারিখ বদলে আবার বিক্রি

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, ওই প্রতিষ্ঠান প্রতারণা করে আসছিল। তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অবৈধ মালামাল ধ্বংস ও কারখানার উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। সহকারী পরিচালক শহিদুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক