ক্যাম্প ঘুরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন সুইডেনের রাজকন্যা

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ১৬:৫১আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৬:৫১

বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন। বুধবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম তাকে স্বাগত জানায়।

প্রথমে তিনি ক্যাম্প-৪ এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইউএনএইচসিআরের  নিবন্ধন ও খাবার বিতরণের ই-ভাউচার কার্যক্রম পরিদর্শন করেন। শেষে ক্যাম্প ৪-এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস উইমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। এরপর ক্যাম্প-৫ এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া ক্যাম্প-১০ এর ইউএনডিপি পরিচালিত কার্যক্রম ও ক্যাম্প-১৮এর আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।

এ বিষয়ে উখিয়ার ৮-এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর বলেন, তিনি (রাজকন্যা) আমার এলাকায় তিনটি ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেছেন। এ সময় তিনি রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। পরে ক্যাম্প ত্যাগ করেন।

এদিকে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ক্যাম্প থেকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাবেন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছাদূত হিসেবে ১৮ মার্চ থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন। 

বিশেষ করে জলবায়ু পরিবর্তন, লিঙ্গসমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে ধারণা পেতে এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী