উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

টেকনাফ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ১৮:১৯আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৮:১৯

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ডব্লিউয়ের ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রোহিঙ্গা ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন এসব তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্প-২ ডব্লিউয়ের এ/১১-এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, কারা, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

তিনি বলেন, ‘ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম