ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০২৪, ১৪:১৬আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৪:১৬

চট্টগ্রাম নগরীর মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রাফিদা খান রাইফার মৃত্যুর অভিযোগে করা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগপত্র প্রদান দেয়।

অভিযুক্ত চার চিকিৎসক হলেন- ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

সোমবার (২৫ মার্চ) পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নগর পুলিশের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেন।

পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, শিশু রাইফার চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ৩০৪ (ক) এবং ১০৯ ধারায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র প্রসিকিউশন শাখায় জমা দিয়েছি। প্রসিকিউশন শাখা থেকে সেটি আদালতে দাখিল করা হবে। এরপর বিচারের জন্য প্রস্তুত হয়ে সেটি জজ আদালতে যাবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিচার শুরু হবে।

২০১৮ সালের ২৮ জুন গলাব্যথা নিয়ে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া শিশু রাইফা পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই বছর চার মাস বয়সী শিশুটির মৃত্যুর পর হাসপাতালটির বিরুদ্ধে গাফিলতি, অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ওঠে। ভুল চিকিৎসায় জড়িতদের শাস্তি দাবি জানিয়ে চট্টগ্রামজুড়ে ব্যাপক আন্দোলন হয়। 

রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সাংবাদিক বাবা রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই চার জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। মামলায় চার চিকিৎসককে আসামি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী