টেকনাফের পাহাড়ে অপহরণের ‘মূল হোতা’ শাহ আলম গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ২২:৫২আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২:৫২

কক্সবাজারের টেকনাফের একাধিক মামলার পলাতক আসামি শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহ আলম (৩৬) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শনিবার (৩০ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একাধিক মামলার পলাতক আসামি শাহ আলম বাহিনীর প্রধান ডাকাত শাহ আলম কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহ আলমের বিরুদ্ধে একাধিক খুন, অপহরণ, অস্ত্র, পুলিশ অ্যাসল্ট, চুরি, মাদক ও মারামারি মামলা রয়েছে। তার  বিরুদ্ধে বর্তমানে টেকনাফ থানায় খুনের মামলাসহ ৫টি তদন্তাধীন মামলা এবং ২টি  গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে। এ ছাড়া এই আসামির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহ আলম রঙ্গিখালী এলাকায় গহিন পাহাড়ে ৪০ থেকে ৫০ জনের একটি অপহরণ চক্র গড়ে তুলেছেন। সাম্প্রতিক সময়ে টেকনাফে অপহরণগুলোর মূল ভূমিকায় ছিলেন ডাকাত শাহ আলম। এ ছাড়া গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছেন তিনি । তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের