তেঁতুলের কথা বলে শিশুকে ধর্ষণ শেষে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ১৮:১৪আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৮:১৪

কুমিল্লায় শিশুকে তেঁতুল দেওয়ার কথা বলে ধর্ষণ শেষে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী বাপ্পি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু তাহিদা ইসলাম ইলমা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে তাহিদা ইসলাম ইলমা বাসার সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী বাপ্পি তেঁতুল দেওয়ার কথা বলে ইলমাকে তার ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি কাঁথায় পেঁচিয়ে পাশের ডাকাতিয়া নদীতে ফেলে দেয়। পরদিন ইলমার মরদেহ খুঁজে পায় স্বজনরা।

এ ঘটনায় ইলমার বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন। পুলিশ আসামি বাপ্পিকে গ্রেফতার করে। পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের