কুমিলায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ৫ জন আহত

কুমিল্লা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ০২:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০২:৩৭

কুমিলায় চাঁদরাতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুই গ্রুপের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

রাত সাড়ে ১২টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

তিনি বলেন, দুই গ্রামের কিশোররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশে পুলিশ অবস্থান নিয়ে ২৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা দুই গ্রামেই অভিযান করছি আসামিদের ধরার জন্য। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে মুরাদনগর উত্তর ত্রিশ গ্রামের এক কিশোরকে থাপ্পড় দেয় বাখরনগর (ঠোল্লা গ্রাম) গ্রামের আরেক কিশোর। এ ঘটনাকে ঈদের আগের দিন বুধবার সন্ধ্যায় বাখরনগর গ্রামের ওই কিশোরকে ধাওয়া করে উত্তর ত্রিশ গ্রামের কিশোররা। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম না প্রকাশ করার শর্তে জানান, এ ঘটনায় তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্রেতারা ভয়ে যে যার মতো করে চলে গেছে। দফায় দফায় সংঘর্ষ হওয়ায় সব দোকানি দোকান বন্ধ রেখেছিল। গত বছরও চাঁদরাতে কলেজ সুপার মার্কেট ও আশপাশের মার্কেটগুলোয় হাজার হাজার ক্রেতা ছিল। এ সংঘর্ষের কারণে এ বছর ক্রেতাশূন্য।

/এনএআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম