গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, সংকটাপন্ন স্বামী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১১:৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:৫৪

শত্রুতার জেরে গভীর রাতে লক্ষ্মীপুরে জোৎসনা আক্তার (৩০) নামে এক নারী ও তার স্বামী আলা উদ্দিনকে (৩৬) কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপরই নারীর মৃত্যু হয় ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্বামী।  

তাকে সঙ্কটাপন্ন অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আলা উদ্দিন ওই বাড়ির মৃত শাহ আলমের ছেলে। তিনি পেশায় একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী। 

অভিযুক্তরা হলেন- একই এলাকার পার্শ্ববর্তী বকুলের বাপের বাড়ির আবদুর রবের ছেলে সিরাজ, মাহফুজ ও নিজাম। তারা সম্পর্কে আলা উদ্দিনের খালাতো ভাই।

আলা উদ্দিনের মামা নুরুল হক ও স্বজনরা জানান, রমজান মাসে আলা উদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে নেয় অভিযুক্ত সিরাজ। এরপর গত সপ্তাহে ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসান তিনি। এতে পুকুর পাড়ে থাকা বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে বাধা দিলে আলা উদ্দিনের সঙ্গে সিরাজের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হন সিরাজ। এরই মধ্যে ঈদ উপলক্ষে ঢাকা থেকে বারি আসেন সিরাজের ভাই পারভেজ ও নিজাম। 

তিনি আরও জানান, ওই বিরোধের জেরে রবিবার রাত ২টার দিকে আলা উদ্দিনের বসতঘর হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ অন্তত ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলা উদ্দিন ও তার স্ত্রী জোৎসনা বেগমকে গুরুতর আহত করে তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. এ কে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই জোৎসা বেগমের মৃত্যু হয়। তার স্বামী আলা উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম ও আঘাতের চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম