সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ২২:০১আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২২:০১

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করার দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন।

এ সময় সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বাহার চৌধুরী জানান, মালিক শ্রমিক নেতৃবৃন্দ ২০২৩ সালে সরকারিভাবে জেলার প্রায় তিন হাজার সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে। তবে দুই হাজার ১০০ অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ার পর কোনও ঘোষণা ছাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১০ মাস পার হলেও রেজিস্ট্রেশন না দেওয়ায় সিএনজিচালিত অটোরিকশার চালকরা সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জরিমানাসহ হয়রানির শিকার হচ্ছেন।

সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকায় মহাসড়কে ‘ওপরওয়ালার’ সঙ্গে শান্তিচুক্তি করে (মাসিক চাঁদা দিয়ে) সিএনজি অটোরিকশাগুলো চলছে। এতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন করা সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদানের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার পর দালাল ও মালিক সমিতির একটি চক্র অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ওঠায় এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। অচিরেই সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৈধ আট হাজার সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। অবৈধভাবে কমপক্ষে ১৬ হাজার সিএনজি অটোরিকশা চলাচল করছে।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
ঈদে কত দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি স্টেশন
ঢাকায় সিএনজি চালকের হতাশা‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের