ঢাকায় সিএনজি চালকের হতাশা

‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৮:৪৯আপডেট : ০৫ মে ২০২৬, ২০:৫০

রাজধানীর বনশ্রী সংলগ্ন পোড়াবাড়ী মোড়ে বসবাস করেন সিএনজিচালিত অটোরিকশা চালক ওসমান আলী। প্রায় ১৫ বছর ধরে ঢাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে বর্তমানে এই পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে জানান।

ওসমান আলীর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাসের হতাশার কথা। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ওসমান আলী বলেন, “সংসার তো এখন আল্লাহই চালায় মামা।’’ 

তিনি বলেন, ‘‘এখন ঢাকায় যারা সিএনজি চালান, তাদের অবস্থা ভালো না। জমা বেড়েছে, কিন্তু আয় বাড়েনি। উল্টো আয় অর্ধেক হয়ে গেছে।”

গাইবান্ধার সাঘাটা থেকে আসা এই চালক জানান, দুই বছর আগেও জমা দেওয়ার পর প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ টাকা, কখনও আড়াই হাজার টাকাও আয় হতো। কিন্তু এখন জমা দেওয়ার পর দিনে সর্বোচ্চ ৫০০ থেকে ৭০০ টাকা থাকে, অনেক দিন এর চেয়েও কম থাকে।

তিনি জানান, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত সিএনজি চালাতে হয়। এই সময়ের জন্য ৮০০ টাকা জমা দিতে হয় তাকে। গ্যাস ও নিজের খাবার খরচ বাদ দিলে হাতে খুব সামান্যই থাকে। সর্বোচ্চ ৭০০ টাকা, আবার কোনও দিন এর চেয়েও কম হয়।

পারিবারিক খরচের চাপের কথা তুলে ধরে তিনি বলেন, “একটি রুমের ভাড়া ৫ হাজার টাকা। স্ত্রী ও ছোট দুই সন্তান নিয়ে থাকতে মাসে অন্তত ১০ হাজার টাকা লাগে, অনেক সময় এর চেয়েও বেশি। এখন তো মনে হয় আমাদের যা আয় তাতে সংসার আল্লাহই চালাচ্ছেন।”

আয়ের এই পতনের জন্য ব্যাটারিচালিত অটোরিকশাকে দায়ী করেন তিনি। ওসমান আলী বলেন, যেখানে চলার কথা না সেখানেও অটোরিকশা চলে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘‘বনশ্রী জি ব্লক থেকে কোনও লোক সদরঘাট যাবে, যেখানে সিএনজির ভাড়া ২৫০-৩০০ টাকা, সেখানে অটোরিকশা ১৫০ টাকায় যাত্রী নিয়ে যাচ্ছে। যে ব্যক্তি ১৫০ টাকায় যেতে পারছে, সেখানে ওই লোক ৩০০ টাকায় কেন যাবে। ফলে যাত্রীরা সিএনজিতে উঠতে চায় না।” 

এছাড়া নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী কিছু সিএনজিও ভাড়ার বাজারে প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন তিনি। 

সব মিলিয়ে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে দিন পার করছেন এই চালক। তিনি বলেন, “এখন জীবনের সঙ্গে যুদ্ধ করেই টিকে আছি। যখন আর পারবো না, তখন হয়তো গ্রামে ফিরে যেতে হবে।”

/আইএ/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
সংসারই চলে না, মাংস খাওয়া তো স্বপ্নের মতো
সিএনজি কমিশন বাড়ানোর দাবি, জুন পর্যন্ত আল্টিমেটাম
সর্বশেষ খবর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন