তীরে আসছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মে ২০২৪, ১৩:২৮আপডেট : ১৪ মে ২০২৪, ১৩:২৮

তীরে আসছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে এমভি জাহান মণি নামে একটি লাইটার জাহাজ কুতুবদিয়া উপকূল থেকে নাবিকদের নিয়ে রওনা দিয়েছে। বিকাল ৪টার মধ্যে নাবিকদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বর জেটিতে ওঠার কথা রয়েছে। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করছে।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে নিয়ে একটি লাইটার জাহাজ রওনা দিয়েছে। বিকাল ৪টার দিকে তাদের বন্দরের এনসিটি জেটিতে পৌঁছার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে নাবিকেরা নিজ নিজ বাড়িতে ফিরবেন।

এর আগে, সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ জাহাজ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে। গত ৩০ এপ্রিল ভোররাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা দেয়।

এমভি আবদুল্লাহ জাহাজটি কেএসআরএম গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন। এসআর শিপিং সূত্র জানিয়েছে, এমভি আবদুল্লাহ গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। প্রায় এক মাস পর গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তিপণের বিনিময়ে জাহাজসহ ২৩ নাবিক মুক্তি পায়।

/কেএইচটি/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
১৪ মে ২০২৪, ১৩:২৮
তীরে আসছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
সম্পর্কিত
লুট হওয়া অস্ত্র উদ্ধারই এসআরবির জন্য বড় চ্যালেঞ্জ
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার