ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া

ব্রাহ্মণবাড়িয়া অফিস
০৪ মে ২০২৪, ০৩:০২আপডেট : ০৪ মে ২০২৪, ০৩:০২

ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কবরে বেড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাদেকুর রহমান ভূইয়া (৫০) নামে এক পিতা। শুক্রবার দুপুরের দিকে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুর রহমান ওই এলাকার মৃত মলাই উদ্দিন ভূইয়ার ছেলে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

মর্মান্তিক এই ঘটনার পর সাদেকুর রহমানের স্বজনেরা জানান, সাদেকুর রহমান ভূইয়া দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বড় ছেলে সৌদিআরব প্রবাসী। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করতেন। শাহাদাৎ তার মাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি ছোট ছেলে শাহাদাতের বায়না অনুযায়ী তাকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। গত সোমবার (২৯ এপ্রিল) দুই বন্ধুসহ শহরের ভাদুঘর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান শাহাদাৎ। তবে ওই দুর্ঘটনায় তার বন্ধুরা অক্ষত অবস্থায় বেঁচে যান।

ঘটনার পরে তাকে আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে ছেলের কবরে বেড়া দিতে বাঁশ বাগানে বাঁশ কাটতে যান সাদেকুর রহমান। সেখানে গিয়ে বাঁশ কাটার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, ঘটনাটি মর্মান্তিত। সাদেকুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় পিতার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজ বাদ মাগরিব জানাজা শেষে ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম