নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি

সিলেট প্রতিনিধি
১৯ মে ২০২৪, ১৯:০২আপডেট : ১৯ মে ২০২৪, ১৯:০২

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ।’ রবিবার (১৯ মে) দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়ে থাকে তার আলোকে সবসময় দায়িত্ব পালন করে পুলিশ। অতীতেও পুলিশ নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে পালন করেছে। সবার প্রশংসা কুড়িয়েছে। সামনেও তা অব্যাহত থাকবে।’

যারা অনেক বেশি কাজ করে তাদের ভুলত্রুটিও বেশি হয় উল্লেখ করে আইজিপি বলেন, ‘পুলিশ একটু বেশি কাজ করায় ভুলত্রুটি হতে পারে। তবে উদ্দেশ্যমূলক ভুলত্রুটির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে।’

জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিরা সারাদেশে একযোগে আক্রমণ করে সক্ষমতার জানান দিয়েছিল। সেই ধৃষ্টতা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা।’

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি