ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
১১ মে ২০২৪, ১৪:১৯আপডেট : ১১ মে ২০২৪, ১৪:২১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ আলম। তিনি টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। 

শনিবার ( ১১ মে) সকাল ৮টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওই ক্যাম্পের ব্লক মাঝি বদরুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পর ই-ব্লকে বসবাসরত মো. আলমকে একটি চায়ের দোকানের সামনে একদল সন্ত্রাসী গতিরোধ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মাথায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম আসেন।

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহতের খবর পেলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক