‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০২৪, ১৯:৩৫আপডেট : ১৮ মে ২০২৪, ২০:১১

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার বলেছেন, ‘অনিবন্ধিত অনলাইন, ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেগুলো নিবন্ধনের আবেদন করেছে সেসব অনলাইন, ওয়েব পোর্টাল আপাতত বন্ধ করা হবে না।’

শনিবার (১৮ মে) সকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সভাকক্ষে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন।

সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তা এমনি দেননি। ইতিমধ্যে দেশে সে ধরনের অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি হয়েছে।’

২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়া ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তখন অনেকের কাছে অসম্ভব মনে হলেও ২০১৯ সালে করোনাকালে মানুষ এর বাস্তবতা উপলব্ধি করেছে।’

দেশের কর্মক্ষম ৬৮ শতাংশ তরুণকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সূর্য সারথী উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে নিজেকে তৈরি করতে পারলেই স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হওয়া সম্ভব।’ এ লক্ষ্যে মানুষকে উৎসাহিত করতে গণমাধ্যমকে বেশি বেশি সাকসেস স্টোরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘দেশে ১৮.৪ কোটি মোবাইল ফোন ব্যবহার হয়। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২.৬ কোটি।’

বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তৌফিক সাঈদ।

আলোচনায় অংশ নেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কথা সাহিত্যিক ও সাংবাদিক, সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ চৌধুরী এবং শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।

/এফআর/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের