মীরসরাইয়ের সেই মেম্বারকে বরখাস্ত

মীরসরাই প্রতিনিধি
২৯ মে ২০২৪, ২২:৫৫আপডেট : ২৯ মে ২০২৪, ২২:৫৫

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিপূর্বে তিনি অপরাধের কারণে জেলও খেটেছেন। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

আব্দুল্লাহ আল মামুন একই ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

জানা গেছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় পাহাড়ি ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার সময় অভিযান পরিচালনা করেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় মীরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মামুনের বিরুদ্ধে সংরক্ষিত বন থেকে গাছ কেটে পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ সেপ্টেম্বর মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া রেল স্টেশন এলাকায় বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় মিনি ট্রাকভর্তি ১৮ ঘনফুট চোরাই সেগুন কাঠসহ মামুন গ্রেফতার হন। সে সময় মীরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বাদী হয়ে তাকে আসামি করে বন আইনের ২৬ ধারায় মীরসরাই থানায় মামলা করেন।

সর্বশেষ এসব অভিযোগের ভিত্তিতে গত ২৬ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তার বিরুদ্ধে করা মামলা চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) এবং ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। অভিযোগের ভিত্তিতে আব্দুল্লাহ আল মামুনকে অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে গত ২৬ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আব্দুল্লাহ আল মামুনকে ইউপি সদস্য পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

৯নং মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে ৬নং ওয়ার্ডের সদস্য আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি হাতে পেয়েছি। বিষয়টি তাকে জানিয়েছি।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিতে সমীচীন নয় মর্মে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানকে জানিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম