ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ মে ২০২৪, ১৬:৪১আপডেট : ৩১ মে ২০২৪, ১৬:৪১

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলা চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. মিঠুন (৩৫) ও একই উপজেলা সুতিয়ারা গ্রামে নুরুল ইসলামের ছেলে শামছু মিয়া (৩৮)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুতের সামনে শহরের কাউতলী থেকে একটি পিকআপ ভ্যান বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক আফসারুজ্জামান সজীব বলেন, ‘আমরা দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মৃণাল কান্তি জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান