জনগণকে নিয়ে আন্দোলন আর আল্লাহর দয়া ছাড়া বিকল্প নেই: রিজভী

কুমিল্লা প্রতিনিধি
০২ জুন ২০২৪, ২২:৩৯আপডেট : ০২ জুন ২০২৪, ২২:৩৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘পুতিনের নির্বাচন দেখতে যান রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার। মানে হচ্ছে- মানুষের সঙ্গে মশকরা, তামাশা ও রসিকতা করা। এমন একটি ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতিতে মানুষ ভয়ভীতির মধ্যে আছে। এ অবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আর আল্লাহর দয়া ছাড়া কোনও বিকল্প নেই।’

রবিবার (২ জুন) বিকালে কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম কে আনোয়ারের বাসভবনে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘বাস্তবতার নিরিখে শেখ হাসিনার অধীনে নির্বাচন কখনও অবাধ সুষ্ঠু হতে পারে? ৭ জানুয়ারির নির্বাচন সাধারণ মানুষ বয়কট করেছে। তিন শতাংশ ভোটও পড়েনি। প্রধানমন্ত্রীর অফিস থেকে টাইপ করে যে পারসেন্টেজ যাবে প্রধান নির্বাচন কমিশন অফিস থেকে সেটা ঘোষণা হবে। কত শতাংশ ভোট হলো সেটার দরকার নেই। বলা হলো ৪০ শতাংশ। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা জানে এবং দেখেছে ভোটকেন্দ্রের কী হাল। কখনও দেখা গেছে গরু, ছাগল, বানর শুয়ে আছে। এবার দেখা গেছে রাজহাঁস।’

তিনি বলেন, ‘কেউ সত্য কথা বললে তাকে জেলে যেতে হবে। সত্য কথা বলার অধিকার কারও নেই। বিএনপির লোক যদি মারা গিয়ে কবরে থাকে তার নামেও মামলা হয়।’

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সম্পর্কে রিজভী বলেন, ‘দুর্নীতি করে অবৈধভাবে স্ত্রী, সন্তানের নামে অনেক বাড়ি, ফ্ল্যাট, দামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স বিত্ত বৈভব গড়ে তুলেছে। তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, বাড়ি, জমি ফ্ল্যাট জব্দ; সবই লোক দেখানো। কিন্তু অত্যন্ত স্পষ্টভাবেই বোঝা যায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়েই তিনি এ কাজ করেছেন। আজকে বেনজীর কোথায়? জনগণ বিশ্বাস করে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাওয়ার আগে তার অ্যাকাউন্টে টাকা নাই, ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। তার মানে টাকা পয়সা, মাল মসলা সব নিয়ে সে বিদেশে পাড়ি দিয়েছে; এটাই সত্য।’

এর আগে তিনি প্রয়াত এম কে আনোয়ার দম্পতির কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-আইন সম্পাদক অ্যাড. জয়নাল আবেদীন মেজবাহ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, হোমনা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মুকুল ও সদস্য সচিব মো. শাহ আলম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম