চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুন ২০২৪, ১৩:২৩আপডেট : ০৪ জুন ২০২৪, ১৩:২৩

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আজিম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) রাত সোয়া ৯টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী জাবেদ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. আজিম ওই এলাকার মো. খলিলের ছেলে। পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি চট্টগ্রাম বন্দরে জাহাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে আজিম নামে এক তরুণকে ছুরিকাঘাতে এবং পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, ‘ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী জাবেদ টাওয়ারের পাশে ১০-২০ জন লোক এসে ভিকটিম আজিমকে ছুরি দিয়ে আঘাত করে। ভিকটিমকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের দুলাভাই আলী আহাম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকার কিছু খারাপ লোক আমার শ্যালক আজিমকে একা পেয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘নিহত আজিম চট্টগ্রাম বন্দরে জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা তিন বোন এবং দুই ভাই। ভাইদের মধ্যে আজিম বড়।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম