এক কাভার্ডভ্যানের পেছনে আরেকটির ধাক্কা, মাঝে পড়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুন ২০২৪, ১৪:০৪আপডেট : ০৪ জুন ২০২৪, ১৪:০৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটির ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।

নিহত চালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন সম্পর্কে আপন দুই ভাই। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মহাসড়কের ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যানের (ঝিনাইদহ চ.মে-উ ১১-২৬৭৮) ইঞ্জিন বিকল হলে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এ সময় গাড়িটিকে সামনে থেকে টেনে চালু করতে সহযোগিতা করছিল একটি ট্রাক (ঢা.মে-ট-১৪-৬০৮৬)। পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন দুই ভাই (চালক ও সহকারী)। এ সময় পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান (ঢা.মে-ট-১১-৯১৭৪) বিকল হওয়া গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয় জনতা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যানচালক ও সহকারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম