ব্রাহ্মণবাড়িয়ায় ৩ সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ১৮:৪২আপডেট : ০৮ জুন ২০২৪, ১৮:৪২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাবার বাড়ি বেড়াতে এসে তিন সন্তানসহ খালেদা আক্তার রিতু (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার বেলা ১১টার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় শনিবার (০৮ জুন) দুপুরে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহবধূর বাবা আব্দুল আউয়াল ভূঁইয়া।

খালেদা আক্তার রিতুর স্বামী আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘গত রবিবার তিন কন্যাসন্তানকে নিয়ে রিতু আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুরের আমাদের বাড়ি থেকে বিজয়নগরের মিরাশানী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে আমাদের বাড়ির উদ্দেশে রওনা হয়। আখাউড়া থেকে পরিচিত একজনের অটোরিকশাযোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজার পর্যন্ত আসে। ওই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত একজনের অটোরিকশায় ওঠে। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না পৌঁছায় শ্বশুরকে ফোন করি। আত্মীয়-স্বজন, হাসপাতাল ও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে সন্ধান পাইনি। শনিবার দুপুরে আমার শ্বশুর বিজয়নগর থানায় জিডি করেন। স্ত্রী ও তিন সন্তান কোথায় কী অবস্থায় আছে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিডি হওয়ার পর ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। তাদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম