খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৯:৪৬আপডেট : ০৯ জুন ২০২৪, ১৯:৪৬

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ইউপিডিএফের সমর্থক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার দুদকছড়ার দুর্গম সীমানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রবিবার (০৯ জুন) সকালে বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে পুলিশ। নিহত বরুণ বিকাশ চাকমা পানছড়ির লোগাং ইউনিয়নের কমল কৃষ্ণ কার্বারিপাড়ার সুধীর কুমার চাকমার ছেলে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। কারা ঘটনাটি ঘটিয়েছে, তাও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

তবে হত্যাকাণ্ডের জন্য জেএসএস (সন্তু লারমা) দলকে দায়ী করেছে ইউপিডিএফ। এ বিষয়ে খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ব্যক্তি আমাদের দলের সমর্থক। হত্যাকাণ্ডে জেএসএস (সন্তু লারমা) জড়িত। ঘটনায় জড়িত জেএসএস সদস্যদের গ্রেফতারের দাবি জানাই।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজের বাড়িতে অবস্থান করছিলেন বরুণ। এ সময় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে বাড়ি গিয়ে লাশ উদ্ধারের পর থানায় নিয়ে যায় পুলিশ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারা গুলি করেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় সকালে বাড়ি থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার