রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পরিকল্পনাকারী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
১০ জুন ২০২৪, ১৯:৩২আপডেট : ১০ জুন ২০২৪, ১৯:৩২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার অন্যতম নেতা শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। রবিবার (৯ জুন) দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভী নাছের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে ফয়সাল প্রকাশ মাস্টার (২৮), ক্যাম্প-২০ এর মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), বালুখালী ক্যাম্প-৮/ই ব্লক-বি/৪৪ এর মৃত করিম উল্লাহর ছেলে সালাম প্রকাশ মাস্টার সালাম (২০) ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে জুবায়ের (২৪)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, দুই কেজি বিস্ফোরক দ্রব্য, তিনটি বাটন মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, রবিবার দিবাগত রাতে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণও উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম