শ্রমিকরা মহাসড়ক ছাড়লেও যানবাহনে ধীরগতি, যাত্রীদের ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ১৫:২৯আপডেট : ১৪ জুন ২০২৪, ১৫:২৯

বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় অবরোধ করে শ্রমিকরা। শুক্রবার (১৪ জুন) সকাল থেকে এই আন্দোলনে নামেন তারা।

জানা গেছে, ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিকরা সড়ক অবরোধ করে এই আন্দোলন করছেন। দীর্ঘক্ষণ সড়কে অবস্থানের কারণে মহাসড়কের জটলা ছাড়িয়েছে ২০ কিলোমিটারের বেশি। যে কারণে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও এখনও ধীরগতিতে যান চলাচল করছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স।

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের কয়েকজন শ্রমিক জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ বোনাসের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে অবরোধে আসছেন তারা। তবে শনিবার (১৫ জুন) বেতনের আশ্বাসে তারা সড়ক ছেড়েছেন। সময়মতো বেতন দেওয়া না হলে আবারও আন্দোলনে যেতে পারেন বলেও জানান তারা।

শিল্পপুলিশের কুমিল্লার পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন শ্রমিকরা। প্রতিষ্ঠানটিতে শনিবার বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আগের দিনই সড়কে নেমেছে শ্রমিকরা। আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। এর একটা সমাধান হয়েছে। বর্তমানে ঢাকামুখী লেনে যানজট নেই। সামান্য ধীরগতি আছে। চট্টগ্রামমুখী লেনে ধীরগতি রয়েছে। সেটিও ঘণ্টাখানেকের মধ্যে কেটে যাবে।’

আরও পড়ুন:

শ্রমিকদের অবরোধে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

/কেএইচটি/
সম্পর্কিত
প্রতিদিনই কেন থমকে যায় ঢাকা
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত