রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ১০, সরানো হয়েছে ৫০০ পরিবার

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ১৮:৪১আপডেট : ১৯ জুন ২০২৪, ১৮:৪১

কক্সবাজারে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। কখনও ভারী, আবার কখনও মাঝারি মানের বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৫টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। এর মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা এবং অপর ৮ জন রোহিঙ্গা।

মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান।

এর মধ্যে ১ নম্বর ক্যাম্পে একজন, ৮ নম্বর ক্যাম্পে একজন, ৯ নম্বর ক্যাম্পে ৩ জন, ১০ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৪ নম্বর ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে।

১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন ব্লক ১০-এর আবুল কালামের ছেলে আবু মেহের (২৫), লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), শরিফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯)।

৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে হোসেন আহমেদ (৫০), আই-৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও আই-৯ ব্লকের মো. জামালের ছেলে মো. সালমান (৩)।

৮ নম্বর ক্যাম্পে বি-৮২ ব্লকের মো. হারেজের ছেলে মো. হারেজ (৪) মারা যান।

সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ পাঁচশ পরিবারকে

১৪ নম্বর ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় নিহত হন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। আবদুল করিম থাইংখালী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এ ছাড়া ১ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকের সুলতান আহমদের মেয়ে পুতনী বেগমও (৩৪) পাহাড়ধসে নিহত হন।

আরআরআরসি মিজানুর রহমান জানান, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পের বক্ল-সি/৩-তে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৪ জনের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের আই-৪-এ পাহাড়ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। এদিন ভোর ৪টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড়ধসে মারা যায় আর ২ জন। একই সময়ে ১ নম্বর ক্যাম্পে পাহাড়ধসে মারা যান একজন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহতদের ২ জন স্থানীয় বাসিন্দা। এর মধ্যে ৯ নম্বর ক্যাম্পে নিহত চট্টগ্রামের সাতকানিয়া এলাকার হোসেন আহমেদ বিভিন্ন কারণে সেখানে অবস্থান করতেন। এ ছাড়া নিহত আব্দুল করিমের বাড়ি ১৪ নম্বর ক্যাম্পের পাশেই।

ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে জানিয়ে মিজানুর রহমান জানান, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারী পাঁচশ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখা হচ্ছে। তাদেরও সরিয়ে নেওয়ার কাজ চলছে।

আরও পড়ুন:

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের