ফেনীর মাস্টারপাড়া থেকে অপহৃত শিশু রাফিকে (৩) তিনদিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর রাতে বন্দরটিলার একটি বাসা থেকে রাফিকে উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ।

অন্যদিকে, বুধবার বেলা তিনটার দিকে অপহরণকারী সাইফুল ইসলামকে ফেনীর ফাজিলপুরের শিবপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ ।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, চাঁদার দাবিতে তিনদিন আগে ফেনী শহরের মাস্টারপাড়া থেকে রাফিকে অপহরণ করে তাদের নিকট আত্মীয় সাইফুল ইসলাম। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে চট্টগ্রাম থেকে রাফিকে উদ্ধার করা হয়। পরে তাকে মা-বাবার কাছে ফেরত দেওয়া হয়েছে।
/জেবি/টিএন/








