পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে ১৬ দালাল গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ০৮:৪৭আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:৪৭

মানুষের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই পূর্বক র‌্যাব-১১ কুমিল্লার একটি বিশেষ দল চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকা তরপুরচন্ডীতে অভিযান চালিয়েছে। এতে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মো. ইয়াসিনসহ ১৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৩ জুন) দিনগত রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেফতার দালালরা হলেন- ইয়াসিন (২২), মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), তানভীর (২৩), মোবারক গাজী (৪০), রবিউল আলম (২৮), শরীফ হোসেন (৩৭), শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), অমিত হাসান (২২), তোফাজ্জল দেওয়ান (৫৫), সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)। তাদের বাড়ি চাঁদপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়।

গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লিপ, আটটি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২০০ এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়ম অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সব নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময় অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও পাসপোর্ট পায়নি মর্মে লিখিত ও মৌখিক অভিযোগ করে। অভিযোগের সত্যতা যাচাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ রবিবার দুপুরে চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাসপোর্ট প্রস্তুত করে দেবে বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের