রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই জনের মৃত্যু 

টেকনাফ প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১১:১২আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১১:১২

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্য একজন শিশু। বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়ার ক্যাম্পের-৮ ও ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানাতে পারেননি। তবে ২ জনের মধ্যে একজন স্থানীয় রয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, ‘ক্যাম্পে পাহাড়ি পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান