রোহিঙ্গা ক্যাম্পে মক্তবের শিক্ষককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৩:৩০আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৩:৩২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে পাহাড়ি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রোহিঙ্গা ৪ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে নুর মোহাম্মদ (৩০)। পেশায় তিনি ক্যাম্পের একটি মক্তবের শিক্ষক।

উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, বুধবার ভোরে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে ডি ব্লকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নুর মোহাম্মদকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী গতিরোধ করে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

ওসি জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম