ডুবেছে পরীক্ষাকেন্দ্র, বাঘাইড়িতে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৯:৩৯আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৯:৪৩

রাঙামাটির বাঘাইছড়িতে উজান থেকে নেমে আসা পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বৃহস্পতিবারের এইচএসসি ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি বলেন, ‘রাঙামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তালিয়ে আছে। কাচালং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের (৪ জুলাই) ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছুক্ষণ আগে বিষয়টি চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে আমাকে নিশ্চিত করা হয়েছে।’

জেলা প্রশাসক আরও জানান, যদি শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায় তাহলে যথারীতি রবিবার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলা সিজক কলেজকেন্দ্রের পরীক্ষা যথারীতি চলবে।

পানি মাড়িয়েই মঙ্গলবারের পরীক্ষা দিতে আসেন পরীক্ষার্থীরা

কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, কাচালং সরকারি কলেজকেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৪৬৮ জন এবং স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ১৭৪ জন।

উল্লেখ্য, গত শনিবার থেকে টানা বর্ষণে জেলার বাঘাইছড়ি উপজেলা পৌরসভাসহ ৩২টি গ্রামের চার হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। মঙ্গলবার প্রায় ৩-৫ ফুট (কোমর সমান) পানি মাড়িয়ে পরীক্ষা দেয় এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার একইভাবে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় করে পার হয়ে পরীক্ষা দিতে দেখা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী