লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী

রায়পুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ০৯:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৯:৩০

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হওয়া সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর তিন দিন ধরে খোঁজ মিলছে না। গত মঙ্গলবার সকাল থেকে থেকে তাদের পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। 

নিখোঁজ দুই শিশু হলো- সদর উপজেলার পানপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল নাইম সিয়াম (১৩) ও রিমন হোসেন (১৩)। সিয়াম বামনী ইউপির কাফিলাতলী এলাকার মো. হারুনুর রশিদের ছেলে ও রামগঞ্জের শ্যামগঞ্জ গ্রামের মো. ফয়েজ মিয়ার ছেলে রিমন।

এ ঘটনায় নিখোঁজ সিয়ামের বড় ভাই আবদুল্লাহ আল নোমান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিশু দুটির পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজ বাড়ি থেকে সিয়াম স্কুলের উদ্দেশে বের হয়। একই সময় শ্যামগঞ্জের নিজ বাড়ি থেকে অপর শিক্ষার্থী রিমনও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় তাদের দুই জনকেই খুঁজতে থাকে পরিবার।

বাড়ি থেকে বের হলেও দুই শিক্ষার্থী স্কুলে যায়নি। ধারণা করা হচ্ছে, পথ থেকেই নিখোঁজ হয়েছে তারা।

নিখোঁজ সিয়ামের মামা মো. জামাল উদ্দিন জানান, ঘটনার দুই দিন পার হলেও এখনও তাদের কোনও সন্ধান দিতে পারেনি পুলিশ। তারা কী নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও জানা যায়নি।

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে পুলিশ। তারা কিভাবে নিখোঁজ হয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী