১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুলাই ২০২৪, ১৯:০৬আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৯:০৬

আগামী ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে চট্টগ্রামের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের তারিখ অনুমোদন করেছেন। 

ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরের অন্তর্গত ১৩২টির মধ্যে ১০৫ ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি এবং ১৫টি থানার মধ্যে একটির সম্মেলন হয়েছে। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বাকি ইউনিটের সম্মেলন, ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। সভায় টিমওয়ার্কের মাধ্যমে সবাই মিলে সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কথা বলেছেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সভা পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন, সফর আলী, শেখ মাহমুদ ইসহাক ও কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এমপি প্রমুখ।

সভায় আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আগামী ১৮ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। মহানগর সম্মেলনকে কেন্দ্র করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ইউনিট আওয়ামী লীগের অসমাপ্ত সম্মেলন সম্পন্ন করতে হবে। ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ নিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা আওয়ামী লীগের সম্মেলনগুলো সম্পন্ন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি ও উদ্যোগ গ্রহণের জন্য থানাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তারা যদি সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে ব্যর্থ হন তাহলে কমিটিগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে। দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে তৃণমূল স্তরে নেতৃত্ব ঢেলে সাজানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের