ব্যবস্থা নিতে সিএমপির সুপারিশ

আসামিদের খাবারের টাকাও মেরে দিয়েছেন পুলিশের এডিসি কামরুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুলাই ২০২৪, ২২:৪৫আপডেট : ১১ জুলাই ২০২৪, ২২:৪৫

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদরদফতরে সুপারিশ পাঠিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এডিসি মো. কামরুল হাসান চট্টগ্রাম আদালতে প্রসিকিউশনে দায়িত্ব পালনকালে হাজতখানার আসামিদের মধ্যাহ্নভোজের ১৩ লাখ ৩১ হাজার টাকার বিল মেরে দিয়েছিলেন। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে তা প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নেওয়ার এ সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সিএমপির এডিসি পিআর কাজী মো. তারেক আজিজ। 

তিনি বলেন, কামরুল হাসান চট্টগ্রাম আদালতের প্রসিকিউশনে দায়িত্ব পালনের সময় আসামিদের মধ্যাহ্নভোজ (দুপুরের খাবার) না দিয়ে ওই টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ ওঠে। বিষয়টি সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদরদফতরে সুপারিশ পাঠানো হয়েছে। কয়েকদিন আগে এ সুপারিশ পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কামরুল হাসান বর্তমানে সিএমপির পিওএম বিভাগে এডিসি হিসেবে সংযুক্ত আছেন। এর আগে তিনি মেট্রো কোর্টে সিএমপির এডিসি (প্রসিকিউশন) এবং এডিসি (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন।  

গত সোমবার (৮ জুলাই) মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়ের বাইরে ১১ কোটি চার লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা শুনানি শেষে এ আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী