ফেনীর ফুলগাজি উপজেলা চেয়ারম্যান একরামুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নূরুল আফসার (২৮) রুবেলকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প। শহরের বিরিঞ্চি এলাকা’র আনিস পুকুর পাড় থেকে বুধবার তাকে গ্রেফতার করা হয় ।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২০১৪ সালের ২০মে ফেনী শহরের একাডেমি এলাকায় দিনে দুপুরে উপজেলা চেয়ারম্যান একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ব্যাপারে ফেনী মডেল থানায় দায়ের করা মামলায় ৫৬ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি এই মামলার চার্জ গঠনের তারিখ ধার্য ছিল। আসামিদের অনুপস্থিতির কারণে আগামী ১৫ মার্চ চার্জগঠনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে মামলার চার্জগঠনের তারিখ চতুর্থবার নির্ধারণ করা হলো।
মামলার মোট ৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহত একরামুল হক একরাম ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
/জেবি/
আপ: এইচকে








