শরীর থেকে কিডনি চুরির অভিযোগে দুই চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২৪, ২১:৪১আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২১:৪১

চট্টগ্রামে এক ব্যক্তির শরীর থেকে প্রতারণার মাধ্যমে কিডনি চুরির অভিযোগে দুই চিকিৎসকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে মামলাটি করেন নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে কৃষক আবু বক্কর (৪৪)।

আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- ডা. রাজিব হোসেন (৪৫) তার পিতা ডা. রবিউল হোসেন (৮৩) ও তার স্ত্রী খালেদা বেগম। তারা মীরসরাই থানাধীন কাটাছড়া ৭নং ইউনিয়নের বাসিন্দা। থাকেন নগরীর চিটাগাং আই ইনফর্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে।

মামলার এজাহারে বলা হয়, ডা. রবিউল হোসেনকে চিকিৎসার জন্য দেশের বাইরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যেতে হবে। তার জন্য একজন বিশ্বস্ত অ্যাটেনডেন্টস প্রয়োজন। ডা. রবিউল হোসেনের ছেলে ডা. রাজিব হোসেনের অনুরোধে পূর্বপরিচিত আবু বক্করকে অ্যাটেনডেন্টস হিসেবে যাওয়ার অনুরোধ করলে তিনি মানবিক বিবেচনায় রাজি হন। ২০১২ সালের ১০ মে সিঙ্গাপুর যাত্রা করেন। সঙ্গে ছিলেন মামলার তিন বিবাদী। সেখানে যাওয়ার ২-৩ দিন পর রবিউল হোসেনকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি করানো হয়।

ভর্তির পর আবু বক্করকে ডা. রাজিব হোসেন বলেন, আমার বাবার অবস্থা ভালো নয়, তাকে সুস্থ করতে হলে কিছু টিস্যু দিতে হবে। শরীর থেকে টিস্যু দিলে তার কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত করলে আবু বক্কর টিস্যু দিতে রাজি হন। টিস্যু নেওয়ার কথা বলে আবু বক্করকে ২০১২ সালের ৩ এপ্রিল হাসপাতালে ভর্তি করে অপারেশন করানো হয়। ওই বছরের ৯ এপ্রিল হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। এরপর ১৫ জুলাই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ডা. রবিউল হোসেনকে টিস্যু দিয়ে জীবন বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ বিবাদীদের পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং আই ইনফারমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সে চাকরি দেওয়া হয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি বাদীকে শারীরিকভাবে অক্ষম উল্লেখ করে ওই চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এজাহারে আরও বলা হয়, দীর্ঘদিন পর বাদীর শরীরে সমস্যা দেখা দিলে চলতি বছরের ২১ মে চিকিৎসকের পরামর্শে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসোনগ্রাফি করা হলে পরীক্ষায় ধরা পড়ে তার ডান কিডনি নেই। সার্জারির মাধ্যমে ডান কিডনি নিয়ে ফেলা হয়েছে।

বাদীর তখন সন্দেহ হয়, সিঙ্গাপুরে টিস্যু নেওয়ার বদলে কিডনি নিয়ে রবিউল হোসেনকে শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। বাদী গত ২৩ মে স্ত্রীসহ বিবাদীদের খুলশী থানাধীন বাসায় গিয়ে কিডনি নিয়ে ফেলার বিষয়টি জিজ্ঞেস করলে তারা কোনও কথা বলতে রাজি হননি। পরে ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ টাকা দিতে হন বিবাদীরা। পরে ওই টাকার জন্য গেলে তা না দিয়ে লাঞ্ছনা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, ‘প্রতারণার মাধ্যমে বাদী আবু বক্করের শরীর থেকে টিস্যু নেওয়ার কথা বলে কিডনি নেওয়া হয়েছে। এ অভিযোগে আদালতে তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী