মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ২০:৩৫ আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২০:৩৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে জসিম উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বুকে একটি গুলি লেগেছে।

সোমবার (১৫ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে আমিশাপাড়া ৩নং ওয়ার্ড সাতঘড়িয়া গ্রামের দিলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন কুমিল্লা জেলার মনু মিয়ার ছেলে। তিনি সাতঘড়িয়া গ্রামে তার নানার বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে এলাকায় একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনার জন্য একটি পক্ষ জসিমকে দায়ী করে। এ নিয়ে রবিবার বিকালে জসিমের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে যায় জসিম। এ সময় একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা তিন সন্ত্রাসী তাদের বসত ঘরে প্রবেশ করে জসিমকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় চুরির ঘটনায় একটি মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
প্রথম গুলিতে পড়ে গেলেন ডোবায়, সেখানে আরও দুটি গুলিতে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক