খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১৩:১৯ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৩:১৯

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের অন্যতম হোতা শুটার ইমরানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনার রূপসা উপজেলার দেয়ারা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান (৪০), আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), আব্দুল হালিম শিকদারের ছেলে হানিফ সিকদার (১৯), রাজাপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আল আমিন (২০) এবং রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১)।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর ভোর ৩টা ৫০ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-২-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত বি-কোম্পানির শুটার ইমরান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত বাবা-ছেলে হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া খুলনা মহানগর এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য রয়েছে।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

/আরএইচ/
সম্পর্কিত
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক
গ্রামীণ ব্যাংকে হামলার মামলায় তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিও আসামি
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল