মাঠে নেমেছেন কক্সবাজারে শিক্ষার্থীরা, হামলা ও গাড়ি ভাঙচুর

কক্সবাজার প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ১৭:৪৯আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৭:৪৯

কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে কক্সবাজার সরকারি কলেজ ও লিংক রোডে থেকে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে কক্সবাজারের প্রবেশমুখ লিংক রোড থেকে আনন্দোলন শুরু করেন। এক পর্যায়ে কলেজ গেটে গেলে পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে না হতে আবারও জড়ো হন শিক্ষার্থীরা। পরে কক্সবাজার সরকারি কলেজ গেটের সামনে হামলা ও ভাঙচুর চালান সাধারণ শিক্ষার্থীরা।

মাঠে নেমেছেন কক্সবাজারে শিক্ষার্থীরা, হামলা ও গাড়ি ভাঙচুর

এ সময় শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি নিয়ে তারা সারা দেশের ন্যায় আন্দোলনে নেমেছেন। তবে পুলিশের লোকজন এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

এদিকে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক বলেন, বহিরাগত কিছু শিক্ষার্থী এসে কলেজের সামনে নানা স্লোগান ও হামলা চালায়। এতে কলেজে নানা জিনিস ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া চারটা বাইক ভাঙচুর করে।

মাঠে নেমেছেন কক্সবাজারে শিক্ষার্থীরা, হামলা ও গাড়ি ভাঙচুর

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যাতে কোনও প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয়- সেজন্য তারা মাঠে আছে। এ ছাড়া ভাঙচুরের বিষয়টিও তারা খতিয়ে দেখছে।

/এফআর/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি