রণক্ষেত্র কুমিল্লার কোটবাড়ি, সাংবাদিক-শিক্ষার্থীসহ আহত অর্ধশত

কুমিল্লা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৪, ১৪:০৬আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৪:১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের কোটবাড়ি এলাকা অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে শিক্ষার্থী, পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিচ্ছিল। এ সময় পুলিশ, বিজিবি ও র‍্যাব শিক্ষার্থীদের সরাতে টিয়ারশেল ও কয়েকশ রাবার বুলেট ছোড়ে। এতেও পিছু হটেনি আন্দোলনকারীরা। এখনও থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত অর্ধশত। সংবাদ সংগ্রহে গিয়ে আহত হয়েছেন বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ ও ঢাকা পোস্টের প্রতিনিধি আরিফ আজগরসহ আরও কয়েকজন সাংবাদিক।

অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে আশপাশে থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী