চট্টগ্রামে শনিবার ১৪ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ শুক্রবার (২৬ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারিকৃত কারফিউ শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে।’
এর আগে, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। কারফিউ মেনে চলতে নগরবাসীর প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।









