নোয়াখালীতে থানায় গুলি, দুই সাংবাদিককে মারধর

নোয়াখালী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২১:৫২আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২১:৫২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে নোয়াখালীর সুধারাম মডেল থানায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে থানার জানালার গ্লাসগুলো ভেঙে যায়। তবে কোনও পুলিশ আহত হননি। ভাঙচুরের ছবি নিতে গেলে দুই সাংবাদিককে মারধর করা হয়।

শনিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ও পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, শনিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে কয়েকজন যুবক সুধারাম মডেল থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় থানা লক্ষ্য করে ইটপাটকেল এবং ঢিল ছুড়তে থাকে তারা। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও থানার জানালার কাচ ভেঙে যায়। ভাঙচুরের ছবি নিতে গেলে এখন টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের নোয়াখালী জেলা প্রতিনিধি এ.এস.এম.নাসিম ও একুশে টেলিভিশনের প্রতিনিধি আরেফিন শাকিলকে মারধর করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে দুর্বৃত্তরা ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে। সাংবাদিকদের মারধর করেছে। এসব যারা করেছে, তারা কেউ ছাত্র নয়। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বিকাল ৫টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওই বিক্ষোভ মিছিল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের