ভিক্টোরিয়া কলেজে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৪, ১৭:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৭:৫৮

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্ররাজনীতি বন্ধের জন্য অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন সাধারণ শিক্ষার্থীরা। সেই আবেদনে স্বাক্ষর করে সম্মতি জানান অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বুধবার (৭ আগস্ট) বেলা ১২টা থেকে এ আদেশ কার্যকর করার জন্য বলা হয় লিখিত আবেদনে।

লিখিত আবেদনে শিক্ষার্থীরা বলেন, বুধবার (৭ আগস্ট) বেলা ১২টা থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোনও প্রকার ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ ও অন্য যেকোনও অঙ্গসংগঠন) নিষিদ্ধ করা হলো। আমরা শিক্ষার্থীরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় কলেজ প্রশাসনের। সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সকল ধরনের রাজনৈতিক কক্ষ বিলুপ্ত করতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোনোরকম রাজনীতি থাকবে না। আজ থেকে আমাদের দাবি কার্যকর করতে হবে। আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো।’

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে একমত। তারা নিরাপদ মানে আমরাও নিরাপদ। আমি শিক্ষার্থীদের আবেদনটি মন্ত্রণালয়ের জমা দেবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের মৃত্যু
ইডেন কলেজে রাজনীতি বন্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান