ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২১ মে ২০২৬, ১৬:৫৬ আপডেট : ২১ মে ২০২৬, ১৬:৫৬

সদ্যঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন।  বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ কে এম সুজা উদ্দিন ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।

তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক জানিয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন সুজা। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ‘সুজা ছিলেন একজন সংগ্রামী ও দায়িত্বশীল সংগঠক। রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার চলে যাওয়া ছাত্রদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

/এমএএ/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!