চট্টগ্রাম মেডিক্যাল কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ আগস্ট ২০২৪, ২১:৩০আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২১:৩০

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ১০ আগস্ট অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী