ভারতে যাওয়ার সময় আটকে দেওয়া হলো নিজাম হাজারীর পিএসকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১৮:২৬আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৮:২৬

ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক ব্যক্তিগত সহকারী (পিএস) সোমবার (১২ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। তবে তাকে আটকে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রয়েছেন।

একাধিক সূত্র জানায়, ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার ফরিদ নামে এক ব্যক্তি ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। ফরিদ মূলত এলাকায় মানিক নামে পরিচিত। নিজাম হাজারীর পিএস মানিক হিসেবেই তাকে মানুষ বেশি চিনতেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, ওই ব্যক্তির নামে কোনও মামলা নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের