নোয়াখালীতে থানার লুণ্ঠিত ৯০১ অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ২১:০৪ আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১:০৪

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া ৯০১টি অস্ত্র, গুলি ও টিয়ার শেল উদ্ধার করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। এ ছাড়া পুলিশের ব্যবহৃত কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে আনসারের জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে অস্ত্রগুলো আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর রিফাত আনোয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে চাটখিল থানার ১২০ রাউন্ড রাইফেলের বুলেট, একটি এসএমজি, সাউন্ড গ্রেনেড, ম্যাগজিন, পাঁচটি শর্টগান, ২০টি সীসা কার্তুজ, তিনটি টিয়ার শেল, চার সেট হ্যান্ডকাপ রয়েছে। সোনাইমুড়ী থানার একটি রাইফেল, পাইপগান, দুটি পিস্তল, গ্যাস গান, ১১ রাউন্ড পিস্তলের গুলি, ৬৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৬৭টি রাবার কার্তুজ, ১২টি সীসা কার্তুজ, তিন সেট হ্যান্ডকাপ, সাতটি টিয়ার শেল ও চারটি সাউন্ড গ্রেনেড রয়েছে।

এ ছাড়াও পুলিশের একটি মোটরসাইকেল, দুটি ল্যাপটপ, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি হ্যান্ডমাইক, একটি ওয়্যারলেস, দুটি ওয়্যারলেস ব্যাটারি ও একটি ট্রাফিক সিগন্যাল লাইট উদ্ধার করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রোকসানা বেগম বলেন, এই মুহূর্তে নোয়াখালীর সবগুলো থানা, ট্রাফিকসহ বিভিন্ন স্থানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। গত কয়েকদিনে আমাদের সদস্যদের উদ্ধার করা এসব অস্ত্র-গুলি আজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলাম।

তিনি আরও বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যতদিন প্রয়োজন হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাবে। আমাদের সদস্যদেরকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

অস্ত্র-গুলি হস্তান্তর অনুষ্ঠানে নোয়াখালী সেনা ক্যাম্প এবং জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র-গুলি লুট করে দুর্বৃত্তরা। এ সময় সোনাইমুড়ী থানার তিন পুলিশসহ আট জন নিহত হন।

/এফআর/
সম্পর্কিত
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক